প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মোমিন রোডে চেরাগীর মোড়ে টেস্টটিজ নামে একটি নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বিকেলে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রভাত বাংলাদেশ–এর সম্পাদক রুশো মাহমুদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ–এর সহযোগী সম্পাদক এম নাসিরুল হক, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন। উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, ‘যারা খাবার খেতে আসবেন আশা করব টেস্টটিজ তাঁদের প্রত্যাশিত স্বাদের খাবার পরিবেশন করবে, ভালো মানের খাবার পরিবেশন করবে।’ কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অন্যতম ম্যানেজিং পার্টনার ওমর আজম। বিজ্ঞপ্তি।