টোকিও হাইটেকের ডিপ্লোমা কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির দুয়ার অবারিত হওয়ায় এখন জ্ঞানার্জনের সুবিধাও বেড়েছে অনেক। উচ্চশিক্ষার জন্য সব ক্ষেত্রে বিদেশে পাড়ি জমাতে হয় না। দেশে বসেই পাওয়া সম্ভব বিদেশি ডিগ্রি। কারণ, ইতিমধ্যে এ ধরনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মেধা যাচাই করে সে হিসেবেই তাদের সনদ দিচ্ছে। আর এসব কাজে সহযোগী ভূমিকা পালন করছে বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান।ঠিক একইভাবে জাপানের স্বনামধন্য প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান টোকিও হাইটেক আইটিসির ডিপ্লোমা কোর্সের সুবিধা মিলছে চট্টগ্রামে। নগরের জিইসি মোড়ে দেশীয় প্রতিষ্ঠান বিডি টেকনোলজির মাধ্যমে তারা এ ডিগ্রি দিচ্ছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, ‘আমরা টোকিও হাইটেকের পাঠক্রম অনুযায়ী কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি দিচ্ছি। আমাদের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তাদের উত্তরপত্র ই-মেইলে টোকিও হাইটেকে পাঠিয়ে দেওয়া হয়। পরে যার যার ফলাফলের ভিত্তিতে তারা সেখান থেকে সনদ পাঠায়।’ জানা গেছে, এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে কম্পিউটার ফান্ডামেন্টাল, অফিস ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট ও ই-মেইল, ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং, ওয়েবপেজ ডিজাইন, নেটওয়ার্কিং প্রভৃতি বিষয়ে পড়ানো হয়। এখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন অভিজ্ঞ প্রযুক্তি প্রকৌশলী। এ প্রসঙ্গে বিডি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, ‘প্রতিটি বিষয়ে যোগ্য ও পারদর্শী ব্যক্তিদের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক বিষয়ের ওপরও বেশি জোর দিচ্ছি। কারণ, তা না হলে তারা বাস্তব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে না।’বিডি টেকনোলজিতে ডিপ্লোমা অব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি ‘ডিপ্লোমা ইন কম্পিউটিং’ নামে পেশাজীবীদের জন্য রয়েছে প্রফেশনাল কোর্স। কম্পিউটার ফান্ডামেন্টাল, অফিস ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট ও ই-মেইল প্রভৃতি এ কোর্সের অন্তর্ভুক্ত রয়েছে।বিডি টেকনোলজির ওয়েব: www.bd-technologies.net যোগাযোগের ঠিকানা: নুরবাগ আবাসিক এলাকা, (সেন্ট্রাল প্লাজার পেছনে) জিইসি মোড়। ফোন: ০৩১ ২৮৫৯১৮৮। নিজস্ব প্রতিবেদক