
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
[email protected]
‘আর সময় টেনো না। টোস্ট বলো জলদি।’
‘বলছি। রাশিয়ার সব সমস্যার মূল কারণ মদ্যপানাভ্যাস। আমার টোস্ট এই মদ্যপানাভ্যাস ত্যাগের উদ্দেশ্যে।’
‘শাব্বাশ! দারুণ বলেছ! একেবারে লক্ষ্যভেদী! সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটিই বলেছ। মদ খাওয়া ছাড়তে হবে। শাব্বাশ! তো কবে ছাড়তে হবে?’
‘এখনই।’
‘শাব্বাশ! দারুণ! তার মানে এখন থেকে শুধু উৎসবের দিনগুলোতে?’
‘না, উৎসবে নয়, এমনি দিনগুলোতেও নয়।’
‘শাব্বাশ! শুধু রাতে?’
‘রাতেও নয়!’
‘লোকজনের সামনে খাওয়া যাবে না, তাই তো?’
‘মানুষের সামনে নয়, একাও নয়। নয় দিনে বা রাতেও। একেবারেই মদ খাওয়া চলবে না।’
‘ঠিক বলেছ! শাব্বাশ! অবকাশ যাপনের সময় নিশ্চয়ই...’
‘না, তখনো নয়।’
‘হাসপাতালে?’
‘না।’
‘বিদেশ ভ্রমণের সময়?’
‘না।’
‘মৃত্যুর আগে?’
‘বিদেশ ভ্রমণের সময় একা মৃত্যুর আগে?’
‘না! মদ্যপান একেবারেই নয়!’
‘তাহলে কখন?’
‘কখনোই নয়। তবেই আমরা মানুষের মতো বাঁচতে শিখব।’
‘আমরা?’
‘হ্যাঁ।’
‘দারুণ টোস্ট। সত্যি বলছি, দারুণ! এ উপলক্ষে দাঁড়িয়ে খাওয়া হোক। সবাইকে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। এমন উপলক্ষে মদ্যপান না করাটাই পাপ! সবার স্বাস্থ্য কামনা করি।’
পানপাত্র ঠোকাঠুকির টুংটাং শব্দ।
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এ কারণেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল!)