কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকের বিনোদনসেবা দিচ্ছেন ২৪২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কর্মী। কিন্তু পর্যটকের আগমন কমে যাওয়ায় বহু প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অনেকে বেকার জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তেরণের বিকল্প উপায় কেউ খুঁজছে না। সমুদ্রবিনোদন গড়ে তোলার জন্য শহরের নাজিরারটেক থেকে সোনাদিয়ায় জাহাজ দিয়েছিলাম। তখন পর্যটকের ওঠানা-নমায় জেটিসমস্যা দেখা দেয়। জেটি নির্মাণের অনুমতি পাওয়া যায়নি। সমুদ্রে পর্যটকদের রাতযাপনের ব্যবস্থা, খাবার পরিবেশন ও সাংস্কৃতিক বিনোদন নিশ্চিত করা গেলে কক্সবাজারের চেহারা পাল্টে যেত। পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসা করছে। কিন্তু ৮০ শতাংশ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া কর্মচারীর পর্যটন সেবার ওপর কোনো প্রশিক্ষণ নেই। নেই পেশাদারিত্ব। কর্মীদের পরিচয়পত্র না থাকায় অনেক সময় পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।