ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট কোর্সে পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, বাংলাদেশ (এসটিএইচএমবি) হোটেল ম্যানেজমেন্টসংক্রান্ত বিভিন্ন কোর্স চালু করেছে।পর্যটনশিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন। এখানে ফুড অ্যান্ড বেভারেজ, হাউসকিপিং, মার্কেটিং ও পাবলিক রিলেশনসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমে পোস্টগ্রেজুয়েশন ডিপ্লোমা ও এমবিএ করা যাবে এই প্রতিষ্ঠানের অধীনে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য স্নাতক কোর্স রয়েছে এখানে।প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাফিজা ইসলাম খান বলেন, বাংলাদেশ থেকে হোটেলে কাজ করার জন্য প্রতিবছর প্রচুর ছেলেমেয়ে বিদেশে যায়। কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে তাঁরা ভালো পারিশ্রমিক পাচ্ছেন না। এসটিএইচএমবি এর ঠিকানা: ৭৪৮ ওআর নিজাম রোড, জিইসি মোড় চট্টগ্রাম। বিস্তারিত ফোনে (০১৭৬৮ ২২৫২৯৮, ০৩১ ২৮৫৪৭১৬) জানা যাবে। বিজ্ঞপ্তি।