ট্রাক টার্মিনাল হয়নি টাকার অভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম আলো: যেখানে সেখানে ট্রাক চলাচল ও রাস্তার পাশে পার্কিংয়ের কারণে জনভোগান্তি বেড়েছে। নগরে যানজটও হচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের করণীয় কিছু নেই? শাহ মুহাম্মদ আখতার উদ্দিন: চট্টগ্রাম বন্দর এবং শিল্প কারখানাকে ঘিরে গড়ে প্রতিদিন ১৫ হাজার গাড়ি চলাচল করছে, যার মধ্যে ৮০ শতাংশ ট্রাক ও লরি। বাইরের ট্রাকগুলো শহরের রাস্তার ওপর চলাচল করতে দেওয়া উচিত নয়। এতে নগর পরিবহন-ব্যবস্থায় গাড়ির চাপ কমে আসবে, তাতে যানজটও কমে যাবে। নগরের সৌন্দর্যটাও ঠিক রাখা যাবে। তাই বন্দর কর্তৃপক্ষের উচিত, তাঁদের নিজস্ব স্বার্থে ট্রাক টার্মিনালে বিনিয়োগ করা। প্রথম আলো: বন্দরকে ঘিরে চট্টগ্রামে ট্রাক চলাচল বেশি। অথচ কোনো টার্মিনাল নেই। নগর উন্নয়ন মহাপরিকল্পনায় ফৌজদারহাট ও টোল সড়কের মাথায় দুটি টার্মিনাল করার কথা উল্লেখ আছে। এক যুগেও তা বাস্তবায়ন হয়নি কেন? শাহ মুহাম্মদ আখতার উদ্দিন: ১৯৯৯ সালের নগর উন্নয়ন মহাপরিকল্পনায় টোল সড়কের মাথায় প্রায় ৫০-৬০ একর এবং ফৌজদারহাটের আউটার রিং রোডের কাছে ২০ একর জায়গা চিহ্নিত করে ট্রাক টার্মিনালের জন্য রাখা হয়। টাকার অভাবে আমরা এই প্রকল্প বাস্তবায়নে হাত দিতে পারিনি।প্রথম আলো: আপনি আর্থিক অসচ্ছলতার কথা বলছেন। প্রকল্প দুটি বাস্তবায়নে কত টাকার প্রয়োজন ছিল? শাহ মুহাম্মদ আখতার উদ্দিন: প্রায় ১০০ কোটি টাকার তো প্রয়োজন ছিল। এক-এগারোর পর তৎকালীন সরকার টার্মিনাল করার জন্য একটি টাস্কফোর্সও গঠন করে। টাস্কফোর্সের কর্মকর্তাসহ আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু প্রয়োজনীয় টাকার জোগান পাওয়া যায়নি বলে আমরা প্রকল্প দুটি বাস্তবায়ন করতে পারিনি।