ট্রাম্পের লাল কার্ডের জবাব

গণমাধ্যমকর্মীদের লাল কার্ড দেখাচ্ছেন ট্রাম্প। ছবি: টুইটার
গণমাধ্যমকর্মীদের লাল কার্ড দেখাচ্ছেন ট্রাম্প। ছবি: টুইটার
সিএনএন, নিউইয়র্ক টাইমস-এর মতো ডাকসাইটে সব গণমাধ্যম নিয়ে প্রায়ই বিষোদ্‌গার করতে দেখা যায় তাঁকে। ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় নিউইয়র্ক টাইমস, এবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি গণমাধ্যমকে ভুয়া মিডিয়া পুরস্কার ২০১৭ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল,
সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টুইটারকে পক্ষপাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তারা ‘বিপজ্জনক অঞ্চলে হাঁটছে’ বলেও মন্তব্য করে প্রতীকী লাল কার্ডও দেখিয়েছেন! ট্রাম্পের এই বিষোদ্‌গার নিয়ে কেমন হতে পারে তাদের প্রতিক্রিয়া? জানাচ্ছেন শরীফ মজুমদার


মামা, ট্রাম্প মামায় নাকি আমগোরে লাল কার্ড দেখাইছে? কী খারাপের খারাপ!

চিন্তাডা কর, কেমন ব্যাক্কল! আমারে দিয়া টুইট কইরা কয়, আমিই নাকি খারাপ! সারা দিন নিজেই তো টুট টুট মার্কা টুইট কইরা বেড়ায়। আমি টুইটার যদি খারাপ হই তাইলে তুমি হইলা গিয়া ‘টুট টুটার’!

শুনলাম, আমারেও নাকি ব্যাপক শান্টিং দিছে। তাঁর নাম সার্চ দিলে আমি নাকি সব ভুয়া খবর দেখাই? মিয়া, এমন উল্টাপাল্টা বকলে সামনে থেইকা ডোনাল্ড ট্রাম্প সার্চ দিলে সোজা ‘এরর ৪০৪’ দেখামু!

ওয়াও, দারুণ তো! তাইলে আমার কাছেও কেউ হ্যার কোনো ভিডিও লিঙ্ক দেখতে চাইলে ডাইরেক্ট ফেইল করায়া ছাড়ুম। দেখামু ‘ভিডিও লিঙ্ক ফেইলড’!

এই বেডায় তো কথাবার্তার ‘এবিসি’ও জানে না। সো, তার কথা নিয়া এত মাতামাতির কী আছে?

আছে অনেক কিছু। এমন উল্টাপাল্টা বকতে থাকলে আমি কইলাম তাঁর খবর কইরা ছাড়ুম। জানোই তো, আমি ‘খবর’ করতে ওস্তাদ!