ট্রাম্পের সঙ্গে ইনবক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তাঁর মতো সুবিবেচক, উদার ও সহনশীল মানুষের উদাহরণ পৃথিবীতে খুব কমই আছে। তাঁর সঙ্গে ইনবক্সে অনেকের চ্যাট হয় আজকাল। সেখানেও তিনি তাঁর ঔদার্যের প্রমাণ রেখেছেন।

৮ নভেম্বর রাতে

কী খবর ভাই? ভালো আছেন?

কী ভাই, রিপ্লাই দেন না কেন?

Hello! I’m busy on the campaign trail but want to let you now I appreciate

your support. I have TREMENDOUS supporters and it’s nice to know you’re

one of them.

এহ্‌, আইছে! আমি আপনারে সাপোর্ট করতে যামু কোন দুঃখে? আমি নক করছিলাম চিকন পিনের চার্জারের জন্য। আছে আপনার কাছে?

চার্জার থাকলে কন, না থাকলে নাই। অ্যামনে ঢং করার মানেটা কী?

ভাই কি ফেসবুক চালাইতে জানেন না? মেসেজের রিপ্লাই দেন না কেন?

দূর! ব্যাটা মফিজ। তুমি জিতবা নির্বাচনে? আগে আমগো দেশে আইসা ইউনিয়ন পরিষদের মেম্বার পদের নির্বাচন কইরা যাও, তারপর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যাইও।

৯ নভেম্বর দুপুরে

ভাই, আমার আইডি হ্যাক হইছিল, সরি! আমি আপনার কাছে চিকন পিনের চার্জার খুঁজতে যাব কেন? আমি স্মার্টফোন ইউজ করি। আর আমি সব সময় জানতাম, ইউএসএর প্রেসিডেন্ট হওয়ার সব যোগ্যতাই আপনার আছে। অভিনন্দন আপনাকে। মেক আমেরিকা গ্রেট এগেইন। রিপ্লাই দেওয়ার দরকার নাই কষ্ট করে, আপনি ব্যস্ত মানুষ।

Thank you so much for your support. We could not have done this

without you! I PROMISE you, together, we WILL make America Great Again!