
কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...’। ডোনাল্ড ট্রাম্পকে দেখলে তিনি হয়তো বলতেন, ‘চুল তার বাংলার সোনালি পাটের তোষা...’! সে যা হোক, সমালোচনার স্পটলাইট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের মাথার ওপরে ঘুরছে সব সময়। এতে তিনি বিচলিত নন একচুল পরিমাণ। সমালোচনা বা হাস্যরসের জোগান তিনি দিয়েই যাচ্ছেন। এ ক্ষেত্রে তাঁর সোনালি চুলও ভূমিকা রাখছে প্রবল। সেটা নিয়ে কত ‘চুল’চেরা বিশ্লেষণ হচ্ছে দেখুন!
বিজ্ঞানীরা নাকি একধরনের শুঁয়োপোকা খুঁজে পেয়েছেন, যেটা দেখতে একেবারে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতোই।
দেশ ও জাতির চিন্তায় অস্থির এমন এক উষ্কখুষ্ক চুলওয়ালা পাখির খোঁজ পাওয়া গেছে, যার চুল ট্রাম্পের চুলের মতোই।
দেখুন, কীভাবে জলাশয়ের তীরে ডোনাল্ড ট্রাম্পের চুল চাষ করেছেন যুক্তরাষ্ট্রের কৃষকেরা! ছবিটি ফেসবুকে শেয়ার করুন। (দয়া করে এড়িয়ে যাবেন না! একজন এড়িয়ে গিয়েছিল বলে আজ সে উইগ পরে ঘোরাফেরা করে!)
ডোনাল্ড ট্রাম্পের হেয়ার স্পেশালিস্ট নাকি ভুট্টা খেতে ভালোবাসেন। আর সেই ভালোবাসার ফল হলো ট্রাম্পের হেয়ার কাট।
ট্রাম্পের চুল যেদিন তাঁর মাথা থেকে পালিয়ে গেল...! চোখের সামনে পড়লে হিলারি ক্লিনটনের সহযোগিতায় ট্রাম্পের কাছে ই-মেইল করুন।