ট্রেন ভ্রমণ ও আমরা দুই ভাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই ট্রেনে করে নানুর বাড়ি যেতাম। ট্রেনে যাওয়ার সবচেয়ে মজার অংশটি ছিল খাওয়াদাওয়া, যা পেতাম তা-ই খেতাম। খাওয়া নিয়ে বেশ মারামারি হতো আমার আর আমার যমজ ভাইয়ের মাঝে।
একবার হঠাৎ কী এক সমস্যায় ট্রেন গ্রামের দিকে কোথাও থামল। বাইরে আমড়া দেখে আম্মুর কাছে খেতে চাইলাম। চেয়েই আমরা বাইরে দৌড়! কিন্তু এরমধ্যে হঠাৎ করে ট্রেনের বাঁশি বেজে উঠল!
ট্রেন চলতে দেখে আমি আর আমার ভাই দৌড়াতে শুরু করলাম! কিছু বুঝতে না পেরে জানালার দিকে লাফিয়ে পড়লাম! দুজন একসঙ্গে শরীরের অর্ধেক অংশ ভেতরে বাকি অর্ধেক বাইরে রেখে ঝুলছি! শেষে সবাই মিলে অনেক টানাটানি করে আমাদের ভেতরে এনেছিলেন।
যন্ত্রকৌশল বিভাগ, বুয়েট, ঢাকা।