ট্রেন মাইগ্রেন
প্ল্যাটফর্ম থেকে অনেক উঁচু, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই বলে ডেমু ট্রেনগুলো এখন একেরও বোঝা, দশেরও বোঝা। এর বাইরে অনেক ট্রেন টাইমের ডাইনিং টেবিল, রিডিং টেবিল কোনোটাই মানতে পারছে না। কিছু ট্রেনের যাত্রী নেই, কিছু ট্রেন বয়সের ভারে কাহিল। কী করা যায় এসব ট্রেন দিয়ে? ট্রেনগুলো পাশাপাশি জোড়া লাগিয়ে কমিউনিটি সেন্টার বানানো যায়। তারপর সেগুলো বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানের জন্য ভাড়া দিলে অনেক টাকা উঠে আসবে। শাহরুখ খানকে এনে এরপর যত ইচ্ছা ‘চালে ছাইয়া ছাইয়া...’ নাচানো যায়।কী ভাই, ভালো কইরা নাচেন না ক্যান? নাকি নাচতে না জানলে ট্রেন বাঁকা?টাইট পাজামা পরেছিলাম। এত উঁচু ট্রেনে উঠতে গিয়ে সেটার তলা দিয়ে এখন অবাধ, নিরপেক্ষ আর সুষ্ঠুভাবে বাতাস চলাচল করছে।প্রতিটি একতলা বাসের ওপর একটি করে বগি বসিয়ে বাসগুলোকে দ্বিতল বাস (ডবল ডেকার) বানানো যায়।এই গাড়ি চলে না ক্যান?চলব ক্যামনে? চাক্কা তো মাটিতে নাই, দোতলায় উইট্টা গেছে। জোড়া দিতে গিয়া ভুল কইরা বগিটারে নিচে দিয়া দিছে, আর আসল বাসটা দিছে ওপরে।‘ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই?’—কবি অনেক আগেই জিজ্ঞেস করেছিলেন। সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আবারও সময় এসেছে। ট্রেনগুলোকে রিমান্ডে নিয়ে পিটিয়ে ঠিকানা বের করে তারপর সব কটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। শুধু শুধু সরকারি খরচে এগুলো পালার দরকার কী?স্যার, আমার বয়স গোলাম আযমের ডবল। বয়স বিবেচনা করে এইবার মাফ দেওয়া যায় না?বাড়ি কোথায় বল! নাইলে হাড্ডি গুঁড়া কইরা পাউডার বানায় ক্যারম খেলমু।সবাই প্লট-ফ্ল্যাট পেলেও রেলের কালো বিড়ালেরা সে রকম কিছু পেয়েছে বলে শোনা যায়নি। রেলের ‘কালো বিড়াল’দের আবাসন হিসেবে সেগুলো বরাদ্দ দেওয়া যেতে পারে।আম্মু, ফ্ল্যাটের সামনের রাস্তার সাদা আন্টিটা আমাকে ‘কালো বিড়াল’ ‘কালো বিড়াল’ বলে ডিস্টার্ব করে।মন খারাপ করিস না, আমরা তো জাতের বিড়াল। আর জাতের বিড়াল কালোও ভালো।