টয়া যেন এক জলপরি

দুবছর পর অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার। করোনাকালের স্থবিরতা কাটিয়ে এবারের আয়োজন সব দিক থেকেই আলাদা। লালগালিচায় তারকারা গ্ল্যামারের কোনো কমতি রাখেননি। দেখে নেওয়া যাক মুমতাহিনা টয়ার সাজ-পোশাক।

মুমতাহিনা টয়া
ছবি: খালেদ সরকার

ছোটপর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়ার কাছে মেরিল-প্রথম আলোর লালগালিচা এবারই প্রথম নয়। তবে প্রতিবার তিনি দেখা দেন নতুন নতুন লুকে। এবার যেমন তাঁকে দেখে মনে হলো, ওয়াইনরঙা নেটের শাড়ি আর চুমকির স্লিভলেস ব্লাউজে সাগর থেকে যেন মাত্র উঠে এলেন।

আরও পড়ুন

চট করে মাথায় আসে ২০২০ সালের মেট গালায় কিম কার্ডাশিয়ানের ক্রিমরঙা বডি হাগিং মিনিড্রেস-গাউনের কথা। চোখ আটকে যায় বিউটি বোনের আশপাশে আর বাহুর ওপর শিমারি মেকআপে। গলার চোকারটিও নজরকাড়া। দেখে মনে হবে, সাগরপাড়ে কুচি কুচি বিস্কিট রঙের পাথরগুলো জোড়া লাগিয়ে বানানো।

আরও পড়ুন

রাতে পানিতে চাঁদের আলো পড়লে যেভাবে চকমকিয়ে ওঠে, টয়ার মেকআপ যেন তা–ই। বললেন, ‘আমার সাজের অনুপ্রেরণা আবহাওয়া। এত গরম পড়ছে! আমি তাই চুলগুলোও এমনভাবে স্টাইলিং করেছি, যেন দেখে মনে হয় ভেজা ভেজা। পানি, সমুদ্র, নদীর ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই সাজ-পোশাক।’

আরও পড়ুন