ঠক থেরাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ঈদের আগে কেনাকাটা করতে গিয়েছি আমার পিসির সঙ্গে। এক দোকানে ঢুকেছি কিছু কাপ-প্লেট কিনতে। দোকানদার তো কিছু বিক্রি করতে পারলেই খুশি। দোকানদার একটা সেট বের করলেন। আমরা সেটা দেখতে লাগলাম। অমনি দোকানদারের মুখস্থ বুলি, ‘আপা, দেখেন খুব ভালো জিনিস, ফেলে দিলেও ভাঙবে না।’ এভাবে অনেকক্ষণ বুলি আওড়ানোর পর হঠাৎ দোকানদার আবেগাপ্লুত হয়ে একটা প্লেট বের করে মাটিতে ছুঁড়ে দিলেন। আর অমনি ‘ঠাস’ শব্দ হলো। তাকিয়ে দেখি, প্লেটটা টুকরো টুকরো হয়ে গেছে। আমরা হাসতে হাসতে দোকান থেকে বেরিয়ে এলাম। নবম শ্রেণী, খুলনা।