ঠাকুর নিগমানন্দ সরস্বতীর স্মরণোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ানজী পুকুর লেন নিগমানন্দ সারস্বত আশ্রমে নিগমানন্দ সরস্বতীর ১৩১তম শুভ জন্মস্মরণোৎসব সম্প্রতি উদ্যাপিত হয়। স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজের বক্তব্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়। প্রথম অধিবেশনে সারস্বত মহিলা সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন বিজলী বিশ্বাস ও নেলী দত্ত। বিকেলের অধিবেশনে রবীন্দ্রলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জয় প্রকাশ দে। কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ। বক্তব্য দেন অধ্যাপক মনোরঞ্জন চৌধুরী, বিশ্বপতি রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।