ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে ধর্মসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরস্বতী মন্দির প্রাঙ্গণে ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে ধর্মসভা ২৪ মে অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা রামঠাকুর সংঘ এই সভার আয়োজন করে। সংঘের সভাপতি প্রফুল্ল রঞ্জন দাশের সভাপতিত্বে ও অ্যাডভোকেট তাপস রক্ষিতের সঞ্চালনে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কৈবল্যধামের মোহন্ত অশোক কুমার চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন রামঠাকুর আশ্রম সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চন্দন দাশ, কক্সবাজার জেলা রাম কৃষ্ণসেবাশ্রমের সভাপতি সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার কৃষ্ণা নন্দধামের সভাপতি পীযূষচৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও সংঘের কার্যকরী সভাপতি বুলুদাশ। স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক সমীর পাল। বিজ্ঞপ্তি।