ঠাকুরঘরে কে রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামুয়েল ও জ্যাকলিন দম্পতি। সুখে-শান্তিতেই কাটছে তাদের সংসারজীবন। তবুও পরকীয়া সম্পর্ক রয়েছে দুজনেরই। দুজনের এই পরকীয়া সম্পর্কের সূত্র ধরেই এগিয়ে যায় নাটকের কাহিনি। ২৩ জুন সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চায়ন হয় ঠাকুরঘরে কে রে নাটকটি। মঞ্চায়ন করে ঢাকার নাটকের দল নাটুকে। ম্যাক ক্যামলতির রচনায় নাটকটির অনুবাদ ও নির্দেশনায় ছিলেন আল নোমান।ফজলুল হক চৌধুরী প্রায় তিন মাস ধরে দুরারোগ্য রোগ ক্যানসারে আক্রান্ত। তিনি তরুণ মেধাবী নাট্যকর্মী ইকবাল হোসেন ও ইমরান হোসেনের পিতা। তাঁর চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পরিবেশন করা হয় হাসির এই নাটকটি। নাটকে সামাজিক অবক্ষয়কে ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ দক্ষতায়।নাটকে দেখা যায় জ্যাকলিনের ছেলেবন্ধুটির নাম পেট্রিক। সে আবার জ্যাকলিনের স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। একদিন স্যামুয়েল ঘটনাচক্রে তার মেয়েবন্ধু জেসি ও ঘনিষ্ঠ বন্ধু পেট্রিককে তাদের বাসায় দাওয়াত দেয়। তখন বাসার বাবুর্চি ও জ্যাকলিন বাসায় ছিল। এরপর সেই বাসায় এই পাঁচজনের মধ্যে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ফজলুল হক চৌধুরীর পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই রোগের চিকিৎসার খরচ ব্যয়বহুল। যা জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই চাইলে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন।’ সাহায্য পাঠানোর ঠিকানা: ইকবাল হোসেন, অ্যাকাউন্ট নম্বর ১২৯.১০৫.১৪৯১২, সিডিএ শাখা, চট্টগ্রাম, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।