ঠান্ডা ঠান্ডা তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার ভরে গেছে তরমুজে। দামটাও নাগালেই। গরমে তাই প্রাণ ভরে নিন ঠান্ডা ঠান্ডা তরমুজের স্বাদ। দেখুন নাসরিন আলমের দেওয়া তরমুজের তৈরি নানা খাবার। তরমুজ ট্রুটি ফ্রুটিউপকরণ: তরমুজের টুকরো তিন কাপ, ভ্যানিলা আইসক্রিম স্বাদমতো, স্ট্রবেরি আইসক্রিম স্বাদমতো ও জেলো।প্রণালি: প্যাকেটের নির্দেশমতো জেলো জমাতে হবে। ছাঁচে দেওয়ার আগে তরমুজের ছোট ছোট টুকরো দিয়ে ওপরে জেলো ঢেলে জমিয়ে নিতে হবে।লম্বা গ্লাসে এক স্তর তরমুজ, এক স্তর ভ্যানিলা আইসক্রিম, এক স্তর জেলো, আবার এক স্তর তরমুজ ও এক স্তর স্ট্রবেরি আইসক্রিম—এভাবে সাজান। ওপরে জেলো দিয়ে পরিবেশন।তরমুজ স্টিকউপকরণ: তিন কোনা করে কাটা তরমুজ প্রয়োজনমতো, তিন কোনা করে কাটা আনারস প্রয়োজনমতো, মেরিনেট করার জন্য: মধু ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ এক চিমটি।শুকনা মরিচ টেলে গুঁড়া করা স্বাদমতো। প্রণালি: মেরিনেটের সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। তরমুজ ও আনারসের পরিমাণের ওপর মেরিনেটের পরিমাণ কমবেশি করে নিতে হবে। এই মিশ্রণে কাটা তরমুজ ও আনারস হালকা হাতে মেখে নিতে হবে। শাসলিকের কাঠিতে একটি কাটা তরমুজ ও একটি কাটা আনারস—এভাবে গেঁথে প্লেটে রেখে ওপর থেকে মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন। তরমুজের ঠান্ডাইউপকরণ: খোসা ও বিচি ফেলে নেওয়া তরমুজের টুকরো ৬ কাপ (ফ্রিজে রেখে অনেক ঠান্ডা করে নিতে হবে), চিনি আধা কাপ (তরমুজের মিষ্টির পরিমাণের ওপর), লেবুর রস ১ টেবিল-চামচ।প্রণালি: ব্লেন্ডারে তরমুজের টুকরো ও চিনি দিয়ে খুব করে ব্লেন্ড করে ছেঁকে রস আলাদা করে নিতে হবে। সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে। লম্বা গ্লাসে বরফ কিউব দিয়ে ওপর থেকে তরমুজের রস ঢেলে ভরতে হবে। লেবুর চাক দিয়ে সাজিয়ে পরিবেশন ঠান্ডা ঠান্ডা তরমুজের ঠান্ডাই।তরমুজ শেকউপকরণ: বিচি ফেলে নেওয়া তরমুজের টুকরো ১ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৩ টেবিল-চামচ, দুধ ২ টেবিল-চামচ, চিনি স্বাদমতো, পুদিনাপাতা ১-২টি, বরফের টুকরো ৩-৪টি।প্রণালি: ব্লেন্ডারে ওপরের সব উপকরণ ব্লেন্ড করে নিতে হবে। বড় মগে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন।