ঠান্ডা ঠান্ডা শরবত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি নানা ফলে ভরে গেছে বাজার। পয়লা বৈশাখের দিন অতিথি এলে স্বাগত জানাতে পারেন এক গ্লাস ঠান্ডা ফলের রসে। দেখুন জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো।

বাঙ্গি বা ফুটির রস
বাঙ্গি বা ফুটির রস

বাঙ্গি বা ফুটির রস
উপকরণ: বাঙ্গি বা ফুটি ১ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ, পুদিনা পাতা ১ চা-চামচ।
প্রণালি: বাঙ্গির সাথে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রিজে রেখে অথবা বরফ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

কাঁচা আমের রস
কাঁচা আমের রস

কাঁচা আমের রস
উপকরণ: কাঁচা আম কুচি ১ কাপ, পানি দেড় থেকে দুই কাপ, চিনি আধা কাপ, কাঁচা মরিচ ১টা, বিট লবণ ১ চা-চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ছেঁকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

তেঁতুলের টক-মিষ্টি-ঝাল শরবত
তেঁতুলের টক-মিষ্টি-ঝাল শরবত

তেঁতুলের টক-মিষ্টি-ঝাল শরবত
উপকরণ: তেঁতুল ১ কাপ, পানি ৬ কাপ, চিনি বা গুড় ১ কাপ, শুকনা মরিচ গুঁড়া ২টা, বিট লবণ ১ চা-চামচ, টালা জিরা গুঁড়া ১ চা-চামচ, পুদিনা বাটা আধা চা-চামচ।
প্রণালি: তেঁতুলের সাথে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। বরফ দিয়ে পরিবেশন করতে হবে।

তরমুজের রস
তরমুজের রস

তরমুজের রস
উপকরণ: তরমুজ কুচি ২ কাপ, চিনি আধা কাপ, বরফ টুকরা ৩-৪টা।
প্রণালি: তরমুজ ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার চিনি মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন করতে হবে।

বেলের শরবত
বেলের শরবত

বেলের শরবত
উপকরণ: বেল মাঝারি ২টা, পানি ৬ গ্লাস, চিনি ১ কাপ, বরফ আধা কাপ।
প্রণালি: বেলের শাঁস বের করে অর্ধেক পরিমাণ পানিতে মিশিয়ে নিতে হবে। এবার বেলের বিচি ছেঁকে বাকি সব উপকরণ মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

কমলার রস
কমলার রস

কমলার রস
উপকরণ: কমলা ৩টা, চিনি আধা কাপ, পুদিনাপাতা ১ চা-চামচ, বরফ স্বাদমতো, কমলার খোসা কুচি আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ।
প্রণালি: সব উপকরণ (বরফ ছাড়া) একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। বরফ দিয়ে পরিবেশন করতে হবে।