ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক ইউনিটের ভর্তি পরীক্ষা। পর্যায়ক্রমে চলবে খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা। এবারের শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১১ সালের মেধাবীরা।এখন নিজের ওপর আস্থা রাখোআরিফুল হাসানশিক্ষার্থী, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১২) সপ্তম (ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম)‘ক’ ইউনিটের বন্ধুরা, ভর্তি পরীক্ষার ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছ নিশ্চয়? ১২ অক্টোবরের ভর্তি পরীক্ষার জন্য হাতে আছে আর মাত্র দুই দিন। এখন মাথা ঠান্ডা রাখাই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। এখন নিজের ওপর আস্থা রাখো। এ সময় জানা বিষয়গুলোতে চোখ বোলালেই হবে, নতুন কিছু মুখস্থ করার চেষ্টা না করাই ভালো।আমার ভর্তি পরীক্ষার কথা বলি। আমি সব বিষয়ের কিছু নোট করে নিয়েছিলাম। পরীক্ষার আগের দুই দিন সেসব নোটেই আমি চোখ বুলিয়েছিলাম বারবার। তোমরাও তা করতে পারো। পরীক্ষার দিন চেষ্টা করো অন্তত আধা ঘণ্টা আগে পরীক্ষাকক্ষে পৌঁছাতে। এতে পরীক্ষাকক্ষের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে সুবিধা হবে।আর একটা ব্যাপার খেয়াল রেখো, পরীক্ষার হলে সময়ের সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সময় ভাগ করে নাও। যে বিষয়ের ওপর তোমার দক্ষতা সবচেয়ে বেশি, সেটিই সবার আগে উত্তর করো। দেখবে, এতে অনেক সময় বেঁচে গেছে।শেষে একটা অনুরোধ করি, কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে সন্দিহান থাকলে তার উত্তর দিয়ো না। দিলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। জানো তো, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।এ কয়টি দিন কাজে লাগাওরাহনুমা সিদ্দীকাশিক্ষার্থী, অর্থনীতি বিভাগ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১১) প্রথম১৯ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এখন হাতে আর যে কয়টি দিন সময় আছে, তা কাজে লাগাতে হবে। নতুন কিছু মুখস্থ না করে পুরোনো কিন্তু অপেক্ষাকৃত কম পড়া হয়েছে, এমন বিষয়েই মনোযোগ দেওয়া উচিত।উচ্চমাধ্যমিক সিলেবাসের বাংলা গদ্য ও পদ্যের ওপর জোর দিতে হবে। টিকা, শব্দার্থ, বিষয়ভিত্তিক অনুশীলনগুলো খুব ভালো করে রপ্ত করবে। ‘খ’ ইউনিটে বাংলা ও ইংরেজির সঙ্গে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। তাই সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলোর সাল-তারিখ-নাম বেশি বেশি দেখে নাও এবং মনে রাখতে চেষ্টা করো। গুরুত্ব দাও ইংরেজিতে, বিশেষ করে ইংরেজির যে বিষয়গুলো তোমার কাছে কঠিন মনে হয়, সেগুলোই বারবার দেখে নাও।আমি প্রথমে সাধারণ জ্ঞান, তারপর বাংলা এবং শেষে ইংরেজির উত্তর দিয়েছিলাম। তোমাদেরও যে ঠিক এভাবেই উত্তর দিতে হবে, তা বলছি না। তোমরা অন্যভাবেও তা পূরণ করতে পারো। তবে আমার অনুরোধ থাকবে, না জেনে স্রেফ অনুমানের ওপর ভর করে কেউ উত্তর দিয়ো না। কেননা, প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। আশা করি, বিষয়টি তোমরা সব সময় মনে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হোক তোমাদের স্বপ্নের ঠিকানা। সবার জন্য শুভকামনা।নিজের ওপর বিশ্বাস রাখোকাজী গোলাম রাব্বানী মওলাশিক্ষার্থী, ফিন্যান্স বিভাগ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১১) প্রথম‘গ’ ইউনিটের বন্ধুদের হাতে অবশ্য এখনো বেশ কিছু সময় আছে। তোমাদের পরীক্ষা ২৩ নভেম্বর। আশা করি, ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ। তোমাদের ভর্তি পরীক্ষায় ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, ইংরেজিতে পাস নম্বর ১২ পেতে হয়। তাই এ সময় ইংরেজিতে একটু বেশি মনোযোগ দাও, বিশেষ করে ইংরেজি গ্রামারে। কারণ, গ্রামার থেকে কম-বেশি ১৫টি প্রশ্ন থাকে।ব্যবস্থাপনায় ভালো করার জন্য মূল বইয়ের পাশাপাশি এ-সংক্রান্ত সাধারণ জ্ঞানগুলো দেখে রাখো। একটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্যবস্থাপনা যেহেতু তুলনামূলকভাবে সহজ একটি বিষয়, তাই এ বিষয়েই যত বেশি সম্ভব নম্বর তুলতে হবে। হিসাববিজ্ঞানের ক্ষেত্রেও একই কথা। এ ক্ষেত্রে ধারণাগত জ্ঞান থাকা খুবই জরুরি। এ জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করতে পারো।পরীক্ষার দিনের কথা একটু বলি। এদিন উত্তরপত্রে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্যের ঘর পূরণ করা জরুরি। সবচেয়ে জরুরি হলো সময়জ্ঞান। পরীক্ষার হলে তোমাকে এক ঘণ্টার জন্য কৌশলী হতে হবে। নিজেকে ছাড়া কারও কথা ভাবা যাবে না। সব শেষে বলব, নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। তোমাদের সাফল্য কামনা করছি।সাধারণ জ্ঞানের প্রতি গুরুত্ব দাওসাদিয়া ইসলামশিক্ষার্থী, ফিন্যান্স বিভাগ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১১) প্রথম‘ঘ’ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। তোমরা যারা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেবে, তারা এখনো বেশ কিছু সময় পাবে প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য। তোমাদের জন্য বলব, বাংলা ও ইংরেজি গ্রামারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ইংরেজিতে ভালো করার জন্য টোয়েফলের বই ব্যবহার করা যেতে পারে। বাংলায় ভালো করার জন্য মাধ্যমিক বোর্ডের ব্যাকরণ বই এবং উচ্চমাধ্যমিক বোর্ডের প্রথম পত্র বইটি আত্মস্থ করতে হবে। তবে বেশি করে গুরুত্ব দাও সাধারণ জ্ঞানে। কারণ, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে ৬০ নম্বর থাকে। এ জন্য সাধারণ জ্ঞানে ভালো করতে মানচিত্রটা মনে গেঁথে নিতে পারো। সাম্প্রতিক আলোচিত ঘটনা সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন সাল-তারিখ মনে রাখতে হবে। মনে রেখো, সাধারণ জ্ঞানের জন্য কোনো নির্ধারিত সিলেবাস নেই। তোমার তথ্যভান্ডার যত সমৃদ্ধ হবে, তোমার জন্য উত্তর করা তত সহজ হবে।যা পড়ছ তা ভুলে যাচ্ছ—এমন ভাবার দরকার নেই। দেখবে, পরীক্ষার হলে ঠিকই মনে পড়বে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের মূল বই ভালো করে পড়ো। প্রথম পত্রের লেখকপরিচিতি ভালোভাবে দেখবে। দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো বুঝে বুঝে পড়লে ভালো মনে থাকবে। কোনো অধ্যায় কঠিন ভেবে বাদ দেওয়া যাবে না।গ্রন্থনা: হাসিবুল হাসান ও মারুফ ইসলাম