ড. ইউনূসের সঙ্গে চাটগাঁ ভাষা পরিষদ নেতাদের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে চাঁটগা ভাষা পরিষদের মতবিনিময় সভা ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশে তাঁর বাসায় অনুষ্ঠিত হয়।সভায় চাঁটগা ভাষা পরিষদ গঠনের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় পরিষদের সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, গবেষক শামসুল হোসাইন, জীবন সদস্য আব্দুল বারী চৌধুরী, সদস্য পুলক চন্দ, মো. জাকির হোসেন ও তাসমিনা চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।