ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের উদ্যোগে ভাষাবিজ্ঞানী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৩ জুলাই বেলা তিনটায় অনুষ্ঠিত হয়। বহদ্দারহাটে অবস্থিত মেরিট বাংলাদেশ কলেজের মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ। বক্তব্য দেন এস এম সিরাজউদ্দৌলা, রাজেশ কান্তি পাল, মোহাম্মদ শওকত ওসমান, অমর কান্তি দত্ত প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহীদুল্লাহ উর্দু বাদ দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি তোলেন। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।