ডবলমুরিংয়ে চাঁদাবাজ জাহেদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে ফের পুলিশের হাতে ধরা পড়েছে ডবলমুরিং থানা এলাকার চাঁদাবাজ জাহেদ (২৭)। ২৫ মার্চ রাতে স্থানীয় পানওয়ালা পাড়ার একটি ওষুধের দোকানে চাঁদাবাজি করতে গেলে জনতা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। ওষুধের দোকানদার মো. আনোয়ার বাদী হয়ে ডবলমুরিং থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা (নম্বর ৪৩-২৫/৩/২০১১) দায়ের করেছেন। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. হারুন ২৭ মার্চ প্রথম আলোকে বলেন, ‘তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জেনেছি। কিছুদিন আগে সে জেল থেকে বেরিয়ে এসেই আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়।’