ডলির বদলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর জন্মলগ্ন থেকেই এটা আমাদের বাসায় রাখা হয়। আমার মা-বাবা, বড় ভাই, ছোট ভাই, বোন—সবাই এর সঙ্গে যেন আত্মার সম্পর্ক তৈরি করে ফেলেছে। কে কার আগে পড়বে—এ নিয়ে একটা মধুর ঝগড়া হয়ে যায়। ছোট ভাই খেলার পাতাটি ছোঁ মেরে নিয়ে যায়। আর আমার একমাত্র ছোট বোন ডলির শিক্ষা পাতাতেই মনোনিবেশ। আমার ছোট ভাইকে (ডলির বড়) বলে, ‘তুই খেলার পাতা পড়ে কোনো দিনও মাশরাফি হতে পারবি না। আমি লেখাপড়া করে অনেক বড় হব।’ প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ দেখে ডলি বলেছিল, ‘ভাইয়া, আমি বদলে যাব।’ আমি বলেছিলাম, তুই যদি সত্যিই বদলাতে চাস, তাহলে আরও বেশি লেখাপড়া করা, আম্মুকে কাজে সাহায্য করা, কখনো মিথ্যা কথা না বলাই হবে বদলে যাওয়া।আমার হোস্টেলে টেবিলে পড়ছি। মোবাইল ফোনের রিংটোন বেজে উঠল। পর্দায় ভেসে উঠল, হোম কলিং। ফোন রিসিভ করতেই ও-পাশ থেকে ডলির কণ্ঠ, ‘ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি এসএমএস পাঠিয়ে বদলে যাওয়ার শপথ করেছিলাম। মনে হয় বদলে গেছি। আগের চেয়ে বেশি লেখাপড়া করে অঙ্ক ও ইংরেজিতে পেয়েছি ৯৩ ও ৮৫। প্রথম সাময়িক পরীক্ষায় পেয়েছিলাম ৮৭ ও ৮৪। এখন একদম মিথ্যা কথা বলি না, আম্মুকেও কাজে সাহায্য করি।’শহীদুল আনোয়ার হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।