ডলুছড়ির শিশুদের জন্য নৌ-সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে অবস্থিত দুর্গম ডলুছড়ি এলাকার আদিবাসী শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয় কর্ণফুলী নদী পেরিয়ে। সময়মতো নৌযান না পাওয়ার কারণে ওই এলাকার শিশুদের অনেকেই বিদ্যালয়ে আসতে পারে না। তবে একটি বেসরকারি সংস্থা নৌযান উপহার দেওয়ায় ডলুছড়ির শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমেছে।বেসরকারি সংস্থা সাংগ্রাই ইরিকার উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এই নৌ-সার্ভিস চালু করা হয়। ৪ অক্টোবর কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাটে এই নৌ-সার্ভিস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংগ্রাই ইরিকা প্রকল্পের কর্মকর্তা রুবি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন প্রমুখ।রুবি চৌধুরী বলেন, ‘দুর্গম ডলুছড়ি এলাকার শতাধিক আদিবাসী শিক্ষার্থী নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়, কে আর সি উচ্চবিদ্যালয় এবং পাহাড়িকা উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করে। যাত্রীবাহী নৌযান বেশি ভাড়া আদায় করায় এবং প্রয়োজনের সময় নৌযান না পাওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারছিল না। এর ফলে প্রচুর সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছিল।