প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন বায়োস্কোপ-চট্টগ্রামের উদ্যোগে ডা. এম এ হাফেজ চৌধুরী স্মৃতি দাবা টুর্নামেন্ট ৯ ডিসেম্বর থেকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (দোস্ত বিল্ডিং) শুরু হয়েছে। সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সদস্য সাধন চন্দ্র বিশ্বাস ও মুক্তিযোদ্ধা গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোফাচ্ছল চৌধুরী মানিক শাহ। উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া, গাজী আনসার, আবদুল আহাদ, রফিকুল ইসলাম, প্রবন কুমার দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।