প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় কোয়াহুলিয়া মরু এলাকা থেকে ডাইনোসরের একটি প্রকাণ্ড লেজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সুরক্ষিত লেজটি প্রায় ১৬ ফুট লম্বা। এতে হাড়ের সংখ্যা ৫০টি। দেশটির ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জীবাশ্ম গবেষকদের ধারণা, সাত কোটি ২০ লাখ বছর আগে পৃথিবীতে এই হাড্রোসরের (ডাইনোসরের একই বর্গের প্রাণী) বিচরণ ছিল। এদের ঠোঁট ছিল অনেকটা হাঁসের মতো। প্রাণীটি প্রায় ৪০ ফুট পর্যন্ত লম্বা হতো। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির এক বিবৃতিতে বলা হয়, এই আকারের ডাইনোসরের লেজ আগে এতটা অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনা মেক্সিকোয় এবারই প্রথম। ২০০৮ সালে কোয়াহুলিয়া এলাকায় একটি হাড্রোসরের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। লাইভসায়েন্স।