ডাক কর্মচারীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েভীতি ছিল সুকুমার ও লিলির। এদিকে তাঁদের বাবা-মাও নাছোড়বান্দা। বিয়ে করিয়েই ছাড়বেন। অবশেষে ঘর ছাড়লেন দুজন। পা বাড়ালেন অজানা গন্তব্যে। রেলস্টেশনে এসে দেখা হয় তাঁদের, আগে থেকে জানাশোনা ছিল না। কথায় কথায় পরিচয় হয়। ঠিক করলেন যাবেন দুর্গাপুরে। এদিকে স্টেশনে পরিচয় হয় আরেক দম্পতির সঙ্গে। তাঁরাও যাবেন দুর্গাপুরে। এভাবে এগিয়ে যায় কাহিনি।নগরের জিপিও প্রাঙ্গণে পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা দুই দিনের অনুষ্ঠানে প্রথম দিন মঞ্চস্থ হয় নাটক শেষ পরিচয়। এতে অভিনয় করেন ডাক কর্মচারীরাই। নাটকটি পরিচালনা করেন অলোক কুমার দত্ত। দুই দিনের আয়োজনে আরও ছিল সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সদস্যদের মুখোমুখি সম্পাদক, সম্মেলন ও মেজবান। চট্টগ্রামে কর্মরত ডাক কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।২৭ ডিসেম্বর শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম দিন ছিল ডাক কর্মকর্তা ও অভিনেতা সাদেক বাচ্চুকে সংবর্ধনা ও নাটক মঞ্চায়ন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ইউসুফ। পরদিন ডাক কর্মচারীদের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী। রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডাক পরিবারের সদস্যরা অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোস্ট অফিস ইউনিয়নের সভাপতি সৈয়দ আহমদ।দুই দিনের অনুষ্ঠানে ডাক কর্মকর্তাদের মধ্যে পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত, ডাক জীবন বীমার আঞ্চলিক ব্যবস্থাপক জামাল পাশা, ডেপুটি পোস্টমাস্টার শাহীন আক্তার, কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া দ্বিতীয় দিনে আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ডা. এস এম মোস্তফা কামাল, নাছির আহমেদ, এ বি এম সিরাজুল আলম, আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইলিয়াছ, সরওয়ার আলম চৌধুরী ও অনিমেষ দাশ।