ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীলেখক ও পাঠকেরাই রস+আলো সৃষ্টির উৎস। মি. বিস, এ ক্ষেত্রে আমার ধারণা, রস+আলোতে আপনার ভূমিকা অতি নগণ্য। আর বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, সেটা এতটাই নগণ্য যে ইগনোর করা যায়। তাই লেখক ও পাঠক সমাজ আমরা আপনাকে ইগনোর করলাম।মো. নাজিমবেগমগঞ্জ, নোয়াখালী আমার ভূমিকা শুধু নগণ্য নয়। আমার কোনো ভূমিকাই নেই। যেহেতু ভূমিকাই নেই, সেহেতু ইগনোর করার কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু ইগনোর করার কোনো প্রশ্নই আসে না, সেহেতু আপনার এই চিঠিরও কোনো মূল্য নেই। যেহেতু কোনো মূল্য নেই, তাই ফাউ উত্তর দিলাম।বিস ভাইয়া, আমি রস+আলোর ২৪১-২৫১ পর্যন্ত মোট ১১টি সংখ্যা পেয়েছি। আমি যদি ১ থেকে সব কটি সংখ্যা পেতে চাই, তাহলে আমি করব? আমি ‘ইন্টারনেট’ বা অন্য কোনো সংখ্যার কথা বলছি। আশা করি, উত্তর পাব!সোহাইল খান ফাহাদগোলাপজান রোড, ময়মনসিংহ কোনো টেনশন করবেন না। প্রথমত, রস+আলোর সেরা সংখ্যাগুলোই আপনার কাছে আছে। বাকিগুলো একদমই ভালো হয়নি। আর রস+আলো কিন্তু কোনো দিন সংখ্যা ১ থেকে বের হয়নি, আরও পর থেকে বের হয়েছে। আর ‘ইন্টারনেটের’ কথা বলছেন, তখন ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল কি না, বলতে পারছি না।বিষ থুক্কু বিস ভাইয়া, আপনার কষ্টে আমি কষ্টায়িত। আমি বিবেকহীনদের মতো ‘লেখা ছাপুন,’ ‘লেখা ছাপুন’ বলে আপনাকে আর মানসিক কষ্ট দিতে চাই না। কারণ, আমি একজন বিবেকবান মানুষ! আমিই বোধ হয় একমাত্র মানুষ, যে আপনার কষ্টটা বুঝল। কিন্তু বিষয়টি সবাইকে জানানো দরকার, তাই না? আপনি কী বলেন?মাঈশা দিদ্দিকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, ঢাকা অবশ্যই মাঈশা! তুমিই একমাত্র আমার কষ্টটা বুঝলে। যেহেতু তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছ, তাই আমি তোমার কষ্টটাও বুঝি! কী, বুঝেছি না?