ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস, আমি সিনিয়র হয়েও একটা প্রাইজবন্ড পেলাম না। অথচ আমার জুনিয়র কত ভাইবোন প্রাইজবন্ড নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমার সমস্যা কী? সিনিয়রিটির তো একটা মূল্য আছে, নাকি? জহির উদ্দিন লস্কর, লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনার সিনিয়রিটির একটা মূল্য আছে। কিন্তু সেটা নিশ্চয় মাত্র ১০০ টাকার একটা প্রাইজবন্ড দিয়ে অপমান করা ঠিক হবে না, নাকি বলেন?সবজান্তা আমার সালাম নেবেন। নিশ্চয় ভালো আছেন। আর ভাই আপনার সমীপে একটা ছোট্ট আরজি। রসিকতার ছলে নয়, বাস্তবতার আলোকেই আপনার কাছে জানতে চাচ্ছি আমার এই প্রশ্নের উত্তর। বলুন তো, উত্তম মহিলা কে? বেগম খালেদা জিয়া, না শেখ হাসিনা?মুক্তা নীলকণ্ঠ, কারমাইকেল কলেজ, রংপুর আপনি খামের ওপর লিখলেন সবজান্তা সমীপেষু। খাম খুলে দেখলাম একটা চিঠি। ভাবলাম ডাকযোগে পাওয়া। কিন্তু চিঠির শেষে দেখলাম একটা প্রশ্ন। আপনাকে গোপনে বলি পৃথিবীতে উত্তম মহিলা বলে কিছু নেই, যা আছে সেটা উত্তম পুরুষ! কিন্তু ওই প্রজাতিটা আমাদের দেশে বর্তমানে বিলুপ্তির পথে।ভাইয়া, রস+আলোতে আমার লেখা ছাপা হয় না, তাতে কী, আপনার লেখাও তো সব সময় ছাপা হয় না। তার মানে আমি আর আপনি একই গ্রুপের। তবে এটা নিশ্চিত, আপনার চেয়ে আমার লেখা ভালো। প্রমাণ দেখতে চান। দেখছেন আজ আমার লেখাটা ছাপা হয়েছে!মো. নাজিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী অবশ্যই। রস+আলোর যেকোনো লেখকের চেয়ে এর পাঠকের লেখা অনেক ভালো। এটা আমরা স্বীকার করি। যাঁরা ভালো লেখেন, তাঁরা ভালো লেখেনই। তাঁদের লেখা ছেপে আর কী লাভ। যাঁরা এখনো ভালো লেখেন না, তাঁদের প্র্যাকটিস করার একটা সুযোগ দিচ্ছি, এই আর কী।