ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস ভাইয়া, সেদিন স্বপ্নে দেখি রস+আলোর সচেতন পাঠক সমাজ আপনার পদত্যাগের দাবিতে জোরালো ও বজ্রকণ্ঠে স্লোগান দিচ্ছে। আর আপনি সুন্দরবনের গহিন জঙ্গলে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। শুনেছি, ভোররাতের স্বপ্ন নাকি সত্যি হয়। এখন ভীষণ চিন্তিত আপনাকে নিয়ে।
চিরঞ্জীব দত্ত
নটর ডেম কলেজ, ঢাকা
আমারও একটু একটু চিন্তা হচ্ছে, তবে আপনার স্বপ্নের পরের অংশটুকু সত্যি হলে আমার কোনো আপত্তি নেই। সুন্দরবনের গহিনে বেড়াতে যাওয়ার ইচ্ছাটা অনেক দিনের।