ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, সবাই দেখছি আপনাকে ফুলিয়ে ফুলিয়ে ফেটে ফেলার জোগাড় করছে! হাবিজাবি বাতাসে না ফুলে আমার লেখাটা ছেপে দিন।তারিকুল ইসলাম, কোনাবাড়ী, গাজীপুর বাতাসের উৎস ও ধরন যেমনই হোক, এই গরমে তা গ্রহণ করতে আমার আপত্তি নেই। এমন বাতাসবিহীন লেখা পাঠালে ভবিষ্যতে সুদৃষ্টি পাবেন না।বি.স. ভাইয়া, আশা করি এই কাঠফাটা রোদ ও হঠাৎ বৃষ্টি-ঝড়ের দিনে ভালোই আছেন। আমিও ভালো, তবে আপনাদের চেয়ে সামান্য কম। কারণ, সাম্প্রতিক ঝড়ে গাছ থেকে একটাও কাঁচা আম পড়েনি!মো. মোমিন, ভালুকা, ময়মনসিংহ হঠাৎ ঝড়ের কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আসলে ভেজাল আমাদের সবকিছুতেই ঢুকে পড়েছে! ঝড়ও তার ছোবল থেকে রেহাই পাচ্ছে না। তবে আপনার এলাকার আমগুলোর প্রশংসাও করতে হয়। তিন টাকার খাম, দুই টাকার কাগজ, এক টাকার কালি; সঙ্গে সময়, শ্রম ও মাথার মগজ খরচ করে যে লেখা পাঠাই, তা আপনি প্রকাশ না করে নরম গদিতে বসে কটকটি চিবোচ্ছেন! যান, আপনার সঙ্গে আড়ি!রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেট লেখা ছাপছি না বলে আড়ি নিচ্ছেন। ভেবে দেখেছেন, আপনি দেশের কত বড় ক্ষতি করছেন? প্রতিটি লেখা পাঠানোর জন্য ছয় টাকা খরচ করছেন, পাশাপাশি সময়, শ্রম ও মাথার মগজের অপব্যবহার তো আছেই। বাজেটে সবকিছুরই দাম বেড়েছে, কটকটির দাম বেড়েছে বলে শুনিনি। তাই নরম গদিতে বসে কটকটি চিবানো মোটেও খারাপ কিছু নয়।