ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাই, কত্ত পাঠক হুমকি দিয়ে লেখা ছাপিয়ে নেয়। আমি যে সে রকম পাঠক নই, সেটা নিশ্চয় বুঝতে পারছেন! আমি বিশ্বাস করি, লেখা ভালো হলে অবশ্যই তা একদিন ছাপা হবে। কী বলেন ভাই!মো. আব্বাস উদ্দিনসরকারি এম এম কলেজ, যশোর জি ভাই, আপনি যা ভাবছেন তা-ই। তবে যারা হুমকি দিয়েছে, তাদের হুমকিগুলো ভালো ছিল বলেই ছাপা হয়েছে। জানেনই তো আজকাল হুমকি-ধমকিতেও অনেক কাজ হয়।বি.স. ভাইয়া, গত রাতে সাতটা পরি আমার কাছে এসে একজন সৎ, আদর্শবান, বিনয়ী, পরোপকারী এবং অবশ্যই সুদর্শন লোকের খোঁজ করছিল! আমি তাদের আপনার কথা বলেছি! দেখেছেন, আমি তাদের কীভাবে বোকা বানালাম! হে হে হে হে!মাজহারুল আনামঅশোকতলা, রেলগেট, কুমিল্লা তাই নাকি! কিন্তু ওরা তো মনে হচ্ছে আমাকে পেয়ে বেশ খুশি! চোখ-মুখে আনন্দের ছাপ। মনে হয় ওরা যে রকম চেয়েছে, ঠিক সে রকমটাই পেয়েছে।ওয়েবসাইট থেকে