ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, আজ আমার স্কুল ছুটি। বড় ভাইয়ার সংগ্রহে থাকা কিছু পুরোনো রস+আলো পড়ছি। খুব ভালো লাগছে। আচ্ছা, আমি যদি সবজান্তার কাছে প্রশ্ন পাঠাই, তাহলে সেগুলোর উত্তর পাব কি? জয় শীল মোহনগঞ্জ পাবলিক হাইস্কুল, নেত্রকোনা রস+আলো তোমার ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। অবশ্যই তুমি সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পারো। মনে যত প্রশ্ন আছে, সবই লিখে পাঠিয়ে দাও। তিনি উত্তর দেওয়ার জন্যই বসে আছেন।সবজান্তা সমীপেষু বিভাগে অনেক প্রশ্ন পাঠালাম, কোনোটাই ছাপা হলো না। এটা ডাক বিভাগের কাণ্ড, না আপনাদের কারসাজি, বুঝতে পারলাম না। প্রশ্ন ছাপা হলে নিশ্চিত পুরস্কার পেতাম। এত বড় কঠিন চিঠি ছাপাবেন কি না জানি না। করুণাময় চক্রবর্তীজজকোর্ট, হবিগঞ্জ বিষয়টা কী, এত খেপেছেন কেন? প্রশ্ন তো ছাপা হচ্ছেই। লেখা ছাপা না হওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। আশা করি, এ প্লাস পাবেন। সবজান্তা বিভাগে ১০টা প্রশ্ন পাঠালেও তার একটিও ছাপা হয় না। রস+আলোতে আর লেখা পাঠাব না। এই শেষ। রস+আলোকে ভালোবেসে শুধুই পেলাম ছলনা। লোপামেহেরপুর, ঘোষপাড়া আসলে হয়েছে কি, আপনি যখন ১০টা প্রশ্ন পাঠান, তখন সব কটার উত্তর দিতে গিয়ে দ্বিধায় পড়েন সবজান্তা। আর আপনার কিছু প্রশ্ন এত ভালো হয় যে সবজান্তা ভয়ে উত্তরই দেন না! গানটা ভালো লিখেছেন, অসাধারণ!