ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, লেখা পাঠিয়েই গেলাম শুধু, লেখা ছাপা হলো না। আশায় আশায় শীত গেল, আশা পূরণ হলো না! প্লিজ...লোপাদর্শন বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ সংসার সুখ-দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা। আশা করতে থাকুন! মাত্র তো একটা শীত গেল। আরও তো গ্রীষ্ম, বর্ষা বাকি! বিস. ভাইয়া, গার্লফ্রেন্ড বলেছে, রস+আলোতে আমার লেখা ছাপা না হলে নাকি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। তাই দয়া করে, সম্পর্ক রক্ষার্থে আমার লেখাটুকু ছেপে দিন।মো. রোকনুজ্জামান, টাঙ্গাইল আপনার কি বিবেক বলে কিছু নেই! গার্লফ্রেন্ড না-হয় রাগ করে একটা কথা বলেছেই। তাই বলে কি সবার সঙ্গে শেয়ার করতে হয়? দিলাম ছেপে, এইবার ঠেলা সামলান! দেখেন এই যাত্রায় সম্পর্কটা থাকে কি না।বিস. ভাইয়া, আপনি যদি একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কষ্ট না বোঝেন, তাহলে কীভাবে হবে বলুন? যদি আমার কষ্টটা বোঝেন, তাহলে এই লেখাটা ছেপে দিন। প্রেমিকা ক্লিয়ার কাট বলে দিয়েছে, রস+আলোতে লেখা ছাপা না হলে সম্পর্ক কাট!শহীদুল ইসলামলোহাগাড়া, চট্টগ্রাম বুঝলাম না, দেশের সব মেয়ে কি রস+আলো দিয়ে প্রেমিক মাপা শুরু করল? রস+আলোতে লেখা ছাপা হওয়া এক ধরনের প্রেমিকের স্ট্যান্ডার্ড নাকি? যারা প্রেম করতে ইচ্ছুক, কাউকে মনে ধরেছে এমন, তারা চটজলদি রস+আলোয় লেখা ছাপানোর জন্য লাইন ধরেন! পরিস্থিতি নিশ্চয় আন্দাজ করতেই পারছেন।