ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীজানি আমি কী করতে পারি। আমি চাইলে দেশ অচল করে দিতে পারি, আমি চাইলে সবকিছু থমকে দিতে পারি। আমার ক্ষমতার পরিধি আমার জানা। আমি এ-ও জানি স্বপ্নে সব করা সম্ভব হলেও বাস্তবে বি.স. ভাইয়া ছাড়া এই লেখা ছাপানো সম্ভব নয়।রবিউল হোসাইনসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আপনি যে আমার ক্ষমতা সম্পর্কে এত ভালো জানেন, তা জেনে আনন্দবোধ করছি। তবে জানেন কি, আপনি জ্বলন্ত একটি তেলের খনিও! বিভাগটির নাম ডাকযোগে পাওয়া। এ ক্ষেত্রে কোনো চিঠিপত্র যদি হাতে হাতে, ই-মেইলে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পান তাহলে সেসব চিঠিকে কী নামে পাওয়া আখ্যায়িত করেন? নাকি ডাকযোগে পাওয়া ছাড়া আর কোনো চিঠি গ্রহণই করেন না?তপন দেবনাথলস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। ই-মেইল, কুরিয়ার সার্ভিস বা অন্যান্য মাধ্যমে আসা চিঠিও আমরা গ্রহণ করি। তবে ই-মেইলে পাওয়া চিঠিগুলো আবার চিঠি আকারে প্রেরকের কাছে পাঠিয়ে দিয়ে বলি ডাকযোগে পাঠান। প্রেরক ঠিক তা-ই করেন। এভাবেই আমাদের ডাক যোগাযোগ ও চিঠি লেখার অভ্যাস এখনও সচল রাখার ব্যাপারে রস+আলো রাখছে বিশাল অবদান।