ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, আমি একটা কথা বলতে চাই। আমার লেখা অনেকবার রসচিঠিগুলো ছাপানো হয়নি কেন? আমি খুব দুঃখ পেয়েছি। ভাবছি রস+আলোতে আর কিছু লিখব না। প্রথমে আপনারা উৎসাহ জাগান পরে মানুষকে নিরাশ করেন। কী বলেন আপনি?সিদ্রাতুল আব্রাহাম তাবাস্সুমউত্তর হালিশহর, সুন্দরীপাড়া, চট্টগ্রাম আমি আর কী বলব? যা বলার তো আপনি বললেনই। তবে আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আপনি তাও জীবনে একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। দেশে এ রকম অনেক মানুষ আছে, যারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না!২৪৬ সংখ্যায় সেরা প্রশ্নকারী ছিলাম। কিন্তু আমার বাড়ি নং ৮৬-এর পরিবর্তে লেখা হলো ৮। ৬টা কী দোষ করল বুঝলাম না। নাকি ছয়বার প্রেমে ছ্যাঁকা খাওয়ার বিষয়টা আপনার পছন্দ হয়নি। আশা করি, সঠিক বাড়িতেই বন্ডকে পাঠিয়ে দেবেন।মো. হাসানব্লক সি, বাড়ি ৮৬, নতুন উপশহর, যশোর আমরা ভুল করলেও বন্ড এত্ত বড় ভুল করবে না। সে ঠিকই আপনার নাম ধরে বাড়ি খুঁজে বের করে ফেলবে। বন্ডের ওপর এটুকু আস্থা রাখুন।ভাইয়া, পাঠকের হুমকি-ধমকি খেয়ে তো আপনার একেবারে নাজেহাল অবস্থা। আপনার একজন ভক্ত হয়ে আমি কোনোভাবেই এগুলো সহ্য করতে পারছি না। এসবের হাত থেকে আপনাকে পরিত্রাণ দিতে আমি স্বেচ্ছায় আপনার সিটে বসতে রাজি আছি। কী বলেন?সজিব তালুকদারবাছট, সাটুরিয়া, মানিকগঞ্জ এত দিনে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আপনাকে কষ্ট করে আমার সিটে বসতে হবে না। আপনি শুধু হুমকি-ধমকিগুলো সামাল দিলেই আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারি।