ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পানির যে অবস্থা, তাতে প্রতিদিনই গোসল করতে গেলে দেখা যায় শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে, সেভাবে মাথার চুলগুলো ঝরে পড়ে। বিয়ে করতে গেলে নাকি মাথার চুল থাকা আবশ্যক। অনার্স শেষ করতে করতে মাথার সব চুল নিয়ে বাসায় ফিরতে পারব তো?মো. সাইফুল ইসলামসিএসই বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি কিন্তু এখন কোন ইয়ারে এবং মাথায় কতগুলো চুল বর্তমান আছে সেসব কিছুই জানাননি। শীতকালের গাছের পাতা ঝরে পড়লেও বসন্তকালে কিন্তু ঠিকই আবার পাতা গজায়, সো নো টেনশন। বেশি করে পানি ঢালতে থাকুন। আপনি যদি এবার আমার লেখা না ছাপেন, তাহলে আমি কিন্তু রাস্তায় ১০টা কলার খোসা ফেলে দৌড় দেব। এতে যদি আমার পা পিছলে পড়ে, মাথা ফাটে কিংবা আমি মরে যাই, তাহলে সব দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে। পুলিশ আপনাকে ধরবে, অতএব সাবধান!সৌরভ অধিকারীমৌলভীপাড়া, খুলনা ছি ছি ছি, দুনিয়াতে মরার এত ভালো ভালো উপায় থাকতে আপনি কিনা সামান্য কলার খোসায় পা পিছলে মরতে চান! অ্যাম্বিশনটা আরও বড় করেন। এত ছোট্ট অ্যাম্বিশন নিয়ে তো লাইফে বেশি দূর যেতে পারবেন না। আর এই সামান্য কারণে আমাকে জড়াতে চাচ্ছেন! এটা কিন্তু আমার ওপর একটা জুলুম হবে। আরও কঠিন কিছু করে আমাকে জড়ান।আর কয়েক দিনের মধ্যে আমার ভাই বিয়ে করতে যাচ্ছে। ঠিক করেছি, সেখানো আপনাকেই বানাব প্রধান অতিথি। আসবেন প্লিজ।মো. ইমরানবেড়াদাসপাড়া, বেড়া, পাবনা যতদূর জানি বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি একজনই থাকে—বর। কিন্তু আপনি যেহেতু এত করে বলছেন...