ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস, আমি দিন দিন টাকু হয়ে যাচ্ছি। যার কারণে আমার মতো সমবয়সী মেয়েরা আমাকে কাকু বলে ডাকছে। অথচ আমি বিয়েই করিনি। আমাকে টাকু এবং কাকুর হাত থেকে বাঁচান।ইব্রাহিম হোসাইন, জগন্নাথগঞ্জ ঘাট টাকটা আরেকটু বাড়তে দিন। পুরোপুরি যখন মাথা খালি হয়ে যাবে তখন চুল নিয়ে আপনাকে এই বাড়তি টেনশন করতেই হবে না। তখন মেয়েরাও আর কাকু ডাকবে না, তবে দাদু ডাকার একটা চান্স আছে। আপনি টাকু আর কাকু নিয়ে টেনশন করবেন না। মনে রাখবেন যার যত বড় টাক তার তত বেশি টাকা!বিস ভাইয়া, গতকাল আপনার পাঠানো চিঠি আমি হাতে পেয়েছি। অনেক দিন ধরে আপনার দপ্তরে লেখা পাঠাই না বলে আপনি যে আমার প্রতি অভিমান করে আছেন, তা চিঠির ভাষায় সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই, আর দেরি না করে খুব তাড়াতাড়ি লেখা পাঠিয়ে দিলাম। কী, এবার খুশি তো?মো. জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ, গৌরীপুর, ময়মনসিংহ খুবই ভালো কাজ করেছেন। আপনি সব সময় এই রকম ভেবে লেখা পাঠিয়ে যাবেন। সব সময় ভাববেন আমি আপনাকে চিঠি দিয়েছি লেখা পাঠানোর জন্য। আইডিয়াটা মন্দ না। অন্য পাঠকেরাও এই বুদ্ধিটা ধার করতে পারেন।বিস ভাইয়া, কেমন আছেন? ওই দিন প্রথম আলো অফিসে আসতে গিয়ে হরতালের গ্যাঁড়াকলে পড়ে যাই। এরপর তো কত কাহিনি করে কোনোমতে জানটা নিয়ে বাসায় ফিরি তা আর কী বলব? যাই হোক, এখনো বেঁচে আছি। বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।এস এন সালেহ্ বায়েজিদ, মনোহরদী, নরসিংদী কখনো হরতালের গ্যাঁড়াকলে পড়তে যাবেন না। এটা খুবই মারাত্মক কল। শুনেছি এতে মগজ ধোলাই পর্যন্ত হয়। হরতালে রাস্তায় প্রচুর বাস-গাড়ি চলে। বাস ব্যবহার করবেন। অগ্রিম ধন্যবাদ।