ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর প্রায় অর্ধেকের মতো পাতা এখন দখল করে থাকে বিজ্ঞাপন।এখন রসের লোভে আসা পিঁপড়ারা রস+আলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অপেক্ষায়। আমার প্রশ্ন হলো, রস+আলোর পুরোটাই বিজ্ঞাপনে ঢেকে যেতে কত দিন সময় লাগতে পারে? শাকিল রেজা নাচোল, চাঁপাইনবাবগঞ্জআমাদের বিজ্ঞাপন বিভাগের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উনারা বলছেন, প্রয়োজনে নিজের গাঁটের টাকা দিয়ে হলেও আগামী এক বছরের ভেতর রস+আলোর পুরোটা বিজ্ঞাপনে ভরে দেবেন। বি.স. ভাইয়া, প্রায় পাঁচ মাস আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি বলে আমার খুবই খারাপ লেগেছে। আসলে কলেজে এত চাপ যে কী বলব। আমি মোটামুটি ভালোই ছবি আঁকি, টুকটাক লিখিও। আপনাদের টিমে কি আমাকে নেওয়া যায়?মৃত্তিকা হলিক্রস কলেজ, তেজগাঁও, ঢাকাআপনি আমাদের টিমেই আছেন। আর সময় করে একদিন আপনার কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা আর হিজিবিজি লেখা নিয়ে হাজির হয়ে যান রস+আলোর কারখানায়। ইয়ে মানে ভাইয়া হয়েছে কি, খুব লজ্জা লাগছে বলতে। না মানে, আপনার মতো বিশ্বস্ত লোক আমার জানামতে আর একটিও নেই। আমি জানি, আপনি গোপন কথা কখনোই ফাঁস করবেন না। তাই আপনাকে বলছি। আমি না নতুন প্রেমে পড়েছি। রেহানা রিমিপূর্ব গোয়ালপাড়া, ঠাকুরগাঁওআপনি পড়েছেন ভালো কথা, কিন্তু ছেলেটা নিশ্চয়ই এত বোকা না যে, সেও আপনার প্রেমে পড়বে।ওয়েবসাইট থেকে