ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, শুনলাম আপনি নাকি ঘুষের বিনিময়ে লেখা ছাপাচ্ছেন? আমরা ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, আর আপনি এসব কী শুরু করেছেন, হ্যাঁ?কাজি মাইনুল রুবাইয়াতউত্তর সেওতা, মানিকগঞ্জ আমি আবার কী করলাম! লোকে লেখা পাঠায়, খামে ভরে ঘুষ পাঠালে আমার না খেয়ে কোনো উপায় আছে বলেন? ঘুষ যে খায় আর যে দেয় আর যে খাওয়া ও দেওয়াকে প্রচার করতে সাহায্য করে সবাই সমান দোষী, কিন্তু সুবিধাভোগী শুধু একজন!ভাইয়া, আপনি কি খুলনার আলমনগর থেকে যারা লেখা পাঠায় তাদের প্রশ্নই শুধু সেরা প্রশ্ন নির্বাচিত করেন? খালিশপুরের মানুষের লেখা সেরা প্রশ্নে ছাপান না? যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার লেখা সেরা প্রশ্ন হিসেবে ছাপাবেন, প্লিজ!ঐষীক দাসখালিশপুর, খুলনা আপনি তো কোনো প্রশ্নই পাঠাননি, সেরা প্রশ্নে তাহলে ছাপাব কী? আরেকটা কথা, সেরা প্রশ্ন বাছাইয়ের সময় আগে প্রশ্নটা দেখা হয়, তারপর সেটার উত্তরটা যদি মজার হয় তখন বাংলাদেশের কোন এলাকা থেকে প্রশ্নটা কে পাঠিয়েছেন সেটা দেখা হয়!বিস ভাইয়া, আশা করি ভালো আছেন। ভালো না থাকলেও আমার কিছু করার নেই। কারণ, আপনি তো আমাকে ভালো থাকতে দিচ্ছেন না। এখন পর্যন্ত যতবার রস+আলোতে আমার লেখা ছাপা হয়েছে সেখানে আমার নাম লেখা হয়েছে মনিরুল ইসলাম। অথচ আমার পুরো নাম মনিরুল ইসলাম বেলাল। এখন এই বেলাল না ছাপানোর সঠিক কারণ না বললে কিন্তু অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকে দেব।মনিরুল ইসলামমংলা বন্দর, বাগেরহাট আমরা কারও ডাকনামই ছাপি না। বড় কথা হলো চেনা বামনের পৈতা লাগে না। ভালো লেখকের ডাকনাম লাগে না। এখন থেকে আশা করি ভালো থাকবেন এবং ডাকনামের মোহ ত্যাগ করেই লেখা পাঠাবেন।