ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস সাহেব, আপনি এই রম্য সাময়িকীটির দায়িত্ব নেওয়ার পর থেকেই এর গুণগত মান ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তাই আমরা রস+আলোর ভবিষ্যৎ রক্ষার্থে আপনার পদত্যাগের দাবি জানাচ্ছি। তবে আপনি যদি স্ব-ইচ্ছায় পদত্যাগ না করেন, তবে আপনাকে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।মো. আলিম মিয়াসমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখুন, আমার পা ত্যাগ করলেই কিন্তু রস+আলোর উন্নয়ন হবে বলে আমার মনে হয় না। বরং আমার পা ত্যাগ করলে অফিসে আসতে সমস্যা হবে, এখন যেটা বের হয় তখন সেটাও বের হবে না। অন্যদিকে এই মুহূর্তে এটার দায়িত্বও কেউ নিতে রাজি হচ্ছে না। একদিন এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে মেয়েটি পড়ে যাচ্ছিল। অমনি একটি ছেলে তাকে ধরে ফেলে। ছেলেটির নাম রস+আলো। মেয়েটি ছেলেটির প্রেমে পড়ে যায়। তারপর একদিন রস+আলোকে মনের কথা জানিয়ে চিঠি পাঠায় মেয়েটি। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায় চিঠির কোনো উত্তর আসে না। রস+আলো কি মেয়েটিকে ভালোবাসে না?লোপাদর্শন বিভাগমেহেরপুর সরকারি কলেজ ঘটনা হচ্ছে, রস+আলো ছেলেটার বাংলা সিনেমায় ভালোবাসার ওপর খুব একটা আস্থা নেই। ছেলেটি যে সেই দিন মেয়েটিকে ধরে ফেলে, সেটা আপনি কীভাবে নিশ্চিত হলেন। বিষয়টা তো এমনও হতে পারে, ছেলেটিও আসলে ওই সময় পা পিছলে পড়ে যাচ্ছিল, হাতের কাছে যেটা পেয়েছে, সেটা ধরার চেষ্টা করেছে।