ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোতে লেখা ছাপা না হলে নাকি প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব। কিন্তু এখন দেখছি যেসব ছেলের লেখা ছাপা হয়নি, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত মেয়েরা অ্যাকসেপ্ট করে না। এমন অবস্থায় আপনিই আমার শেষ আশা। যা করার, একটু তাড়াতাড়ি করেন।মো. হাবিবুর রহমান, সাউথ ভ্যালি ইন্টা. স্কুল, খুলনা এভাবে হবে না। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে সামনাসামনি চেষ্টা করুন। আর কোনো কিছুতেই তাড়াহুড়া করতে নেই। একটু ধৈর্য ধরুন। জানেনই তো, সবুরে মেওয়া ফলে।বিস ভাইয়া, ইদানীং আমি সবকিছু ভুলে যাই। এর জন্য আমাকে কেউ দেখলেই হেসে ফেলে। আপনিও এ সমস্যার সমাধান দেন, আমি তা চাই না। আপনি শুধু লেখাটি রস+আলোতে ছাপাবেন। না হলে ভাবব, আমার সমস্যাটি আপনারও আছে।মো. শাহীন রেজা, নয়াহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর সবাই যে হাসে সেইটা মনে থাকল কীভাবে? যাহোক, আমরা যেন কী বিষয়ে কথা বলছিলাম? বিস ভাইয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি তাঁরা অসুস্থ হলেই দেশের বাইরে চলে যান কেন? আমাদের দেশে কি উন্নত চিকিৎসাসেবা নেই! মো. সাইফুল ইসলাম, সিএসই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরে ভুল বুঝছেন কেন! ওনারা কিছু হলেই বাইরে ছুটে যান চিকিৎসা করাতে নয়, আসলে যান চিকিৎসাসেবার মান দেখতে। যাতে দেশে ফিরে দেশের আপামর জনসাধারণের জন্য ওই রকম চিকিৎসাসেবা চালু করতে পারেন।