ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, আপনার কি ধারণা শুধু লেখকেরাই লিখতে পারে, পাঠকেরা পারে না? আপনার ধারণা ভুল। পাঠকেরাও লিখতে পারে এবং তাদের লেখাও রস+আলোতে ছাপা হয়। এই তো আমিই তার জলজ্যান্ত প্রমাণ। নীরব চন্দন উলিপুর, কুড়িগ্রামকোথায়, আপনার লেখা ছাপা হয়েছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না। পাঠক, আপনারা কেউ পাচ্ছেন কি দেখতে? বি.স. ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আপনাকে কত চিঠি দিলাম আর আপনি আমাকে একটিও চিঠি লিখলেন না। ইস, এত লজ্জা পাচ্ছেন কেন? ভয় নেই, আপনার আর আমার ব্যাপারটা কাউকে বলব না। সেটা গোপনই থাকবে। রেজওয়ানা আফরিন এম এম কলেজ, যশোরএকটাও চিঠি লিখিনি, সেটাই যেভাবে বলে বেড়াচ্ছেন আর লিখলে যে কী করবেন সেটা তো বোঝাই যাচ্ছে।রস+আলোর অন্যান্য সংখ্যার মতো ৯২তম সংখ্যাটি জোশ হয়েছে। আমি একটু দেরিতে জানালাম বলে কিছু মনে করবেন না। আমি সবকিছুই দেরি করে করি তো তাই। ইমন, হাজারীবাগ, ঢাকাদেরি করে হলেও রস+আলোর প্রশংসা করে কোনো চিঠি পাঠাবেন না। এমন চিঠিআমরা কখনোই ছাপাই না।বিধ্বংসী ব্যাটিং করে রস+আলো সেঞ্চুরি করতে যাচ্ছে। এ উপলক্ষে হয়ে যাক একটা পার্টি।শুভংকর দত্তরসায়ন বিভাগ, চট্টগ্রামএখনো কিছু বলা যাচ্ছে না। নার্ভাস নাইনটিজ চলছে।