ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীজীবনে এত খুশি খুব কম হয়েছি যত খুশি হয়েছিলাম রস+আলোর ২৫১ সংখ্যার প্রকাশিত সেরা প্রশ্নটা পড়ে। কিন্তু বিস ভাইয়া, প্রশ্নকর্তার নাম অর্থা ৎ আমার নাম সানজিদা প্লাবনী; সানজিদা লাবনী নয়। ব্যাপারটা কোনো এক সংখ্যায় সংশোধন করে দিলে চিরকৃতজ্ঞ থাকব।সানজিদা প্লাবনীবাঘা, রাজশাহী আশা করি এবার আপনি খুশি হওয়ার অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবেন। আপনার নাম সানজিদা প্লাবনীর পরিবর্তে সানজিদা লাবনী ছাপা হওয়ায় আমরা আন্তরিক দুঃখিত! আশা করি আপনি আজীবন সানজিদা প্লাবনী হয়েই থাকবেন, ওকে সানজিদা প্লাবনী? সেদিন এক ভিক্ষুককে দুই টাকা দিলাম। তাকে এখন পেলে সেই দুই টাকা ফেরত চাইতাম। কারণ, ভীষণ অভাবে পড়েছি! অবশ্য আপনি একটা প্রাইজবন্ডের ব্যবস্থা করলে মন্দাটা কিছু কমে যেত, সেই ভিক্ষুকও বেঁচে যেত।জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কষ্টের কথা কী আর বলব ভাই! আমরাও যে কী চরম মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারব না। তবে আপনিও মন্দায় আমরাও মন্দায়, বিষয়টা কিন্তু মন্দ না। টেনশন করবেন না, আশা করি শিগগির সেই ভিক্ষুককে খুঁজে পাবেন এবং আপনার মন্দাটাও কিছুটা কেটে যাবে।এমন কেন হয়? বিস ভাইয়া, আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি রস+আলোর জন্য অনেক লেখা পাঠাচ্ছি আর প্রতি সংখ্যায় আমার লেখা ছাপা হচ্ছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি কোথাও আমার লেখা নেই। বলুন তো, এমন কেন হয়?হুমায়ুন কবীরআধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম এ নিয়ে এত টেনশনের কিছু নেই। লেখা ছাপা হওয়াটাই আসল কথা সেটা স্বপ্নে হোক আর বাস্তবেই হোক। আপনার মতো কয়জনের লেখা রস+আলোর ‘স্বপ্ন সংখ্যায়’ ছাপা হয় বলুন?