ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআমার জানা মতে, এই মুহূর্তে ফর্মে আছেন আপনি ও ছাত্রলীগ। আচ্ছা, আমি যদি ছাত্রলীগে যোগ দিতে চাই, তবে আমার কী কী যোগ্যতা থাকতে হবে? আপনি যদি ছাত্রলীগে যোগ দেওয়ার ব্যাপারে একটু সাহায্য করতেন তবে চিরকৃতজ্ঞ থাকতাম।আরিফ বিন নজরুলগিলাতলা, খুলনা অবশ্যই। চিরকৃতজ্ঞ লোকজন আজকাল খুব একটা দেখা যায় না। তবে মজা নেওয়ার আর জায়গা পান না মনে হচ্ছে! করতে চান রাজনীতি আবার থাকতে চান চিরকৃতজ্ঞ! আমাকে কি এতটাই কোমলমতি, অবুঝ মনে হচ্ছে!বিস ভাইয়া, আমি একজন গণক। আমি ভবিষ্যৎ গণনা করতে পারি। আমি গণনা করে দেখেছি, এবারও আপনি আমার লেখা ছাপবেন না।মো. সুরুজ আহমেদকৃষ্ণপুর, কুড়িগ্রাম বাহ! পৃথিবীর সব বিখ্যাত গণকের মতো আপনিও আপনার নিজের সম্পর্কে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলতে পারেন না। আপনাকে দিয়েই গণনা কাজটা হবে, ভাই!বিস ভাইয়া, সেশনজট শিক্ষার্থীদের জন্য অভিশাপ। সেশনজটে পড়ে থাকার কারণে জীবনে অনেক কিছু মিস হচ্ছে। এক বছর আগে বের হতে পারলে এক বছর আগে চাকরি করতে পারতাম, এক বছর আগে বিয়ে করতে পারতাম, এক বছর আগে সন্তানের বাবা হতে পারতাম...আরও কী কী বলেন তো?মো. সাইফুল ইসলামসিএসই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক বছর আগে শ্বশুর হতেন, এক বছর আগে নানা কিংবা দাদা হতেন, এক বছর আগে বুড়ো হতেন এবং এক বছর আগে মারা যেতেন। তার চেয়ে এক বছর বেশি বাঁচুন। এক বছর বেশি বাঁচা মানে এক সিজন বেশি আম খাওয়া, এক বছর বেশি টিভি দেখা, এক বছর বেশি নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো। এবার বুঝতে পারছেন, সেশন জট জীবনে কত বড় ভূমিকা রাখে? বি পজিটিভ ম্যান!