ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইজান, আপনাকে লেখার জন্য ডাকঘরে পোস্টকার্ড না পেয়ে চার কিলোমিটার দূরে শহর থেকে পোস্টকার্ড এনে তবেই আপনাকে লিখলাম। আমার কোনো বড় ভাই নেই, তাই আপনাকে ভাইজান ডাকলাম। আমার লেখা ছাপেন আর না-ই ছাপেন, এখন থেকে আপনাকে নিয়মিত লেখা পাঠাতেই থাকব।আরিফুজ্জামান, শাহজালাল হল, বাকৃবি, ময়মনসিংহ অবশ্যই, লেখা ছাপা হোক না হোক, পাঠানোই আসল কথা। এই বিষয়টা সবাই বুঝতে চায় না। যাহোক, তুমি অন্তত সেটা বুঝতে পারছ। কত দিন আর উপেক্ষা করব। লেখা পাঠাতে পাঠাতে বিরক্ত করে ফেললে একদিন না একদিন ছাপতেই হবে।বিস ভাইয়া, এই পৃথিবীতে যদি একটি মূর্খের তালিকা করা হয়, তাহলে আমি কি প্রথম স্থান অধিকার করতে পারব? নাকি প্রথম স্থানটা আপনি দখল করে ফেলবেন?রাজু চৌধুরী, বোয়ালখালী, চট্টগ্রাম বিষয়টা নির্ভর করবে কার প্রিপারেশন কেমন? আপনার প্রিপারেশন যদি ভালো হয়, তাহলে লিস্টের ওপরের দিকে আপনার নাম থাকার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের রাজনীতিবিদেরা যত দিন আছে, তত দিন প্রথম স্থানটার আশা না করাই ভালো।কয়েক সপ্তাহ আগে রস+আলোর একটি সংখ্যা হাতে নিয়েই আমার কেমন যেন একটু সন্দেহ হলো। নিজের লেখা না দেখেই পৃষ্ঠাসংখ্যা গুনতে লাগলাম। ১৬পৃষ্ঠা! ২৪ পৃষ্ঠা থেকে ১৬ পৃষ্ঠা!! আরে ভাই, এটা তো শেয়ারবাজার ধসকেও হার মানিয়েছে! এভাবে আর কত দিন! রাস্তায় নামব নাকি?জহির উদ্দিন লস্কর, জনপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাস্তায় নামবেন কি না সেটা আপনার ব্যাপার। এখানে জানিয়ে রাখা ভালো, রাস্তাটা সব সময় বিরোধী দলের! আর তাই তো সরকারি দল রাস্তার উন্নয়নে তেমন একটা মনোযোগ দেয় না। যাই হোক, শোনেন, সংসার ছোট রাখা উচিত, এটা পরিবার পরিকল্পনার অংশ। সেখান থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে রস+আলোর সাইজ মাঝে মাঝে ছোট করে ফেলি।