ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিরোধী দলের মিছিল-মিটিংয়ে মাঝে মাঝে সাংবাদিক ভাইগণ বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে নামেন, কিন্তু সেই সময় সরকারি দলের লোকেরা বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ছাড়াই নামেন কেন?সোহেল পারভেজ, বিইউবিটি, ঢাকা দুটি কারণে। প্রথমত, বিরোধী দলের সব ক্ষোভ সাংবাদিকদের ওপর! দ্বিতীয়ত, সরকারি দলের লোকজন চায় এই সুযোগ কাজে লাগিয়ে যদি আহত হতে পারে তাহলে দলে খুব দ্রুত প্রমোশন হয়ে যাবে। আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আবার পকেটেও টাকা নেই। তিন টাকা ছিল, তাই দিয়ে আপনার কাছে চিঠি লিখলাম। এখন আপনি যদি কোনো ভালো পরামর্শ দেন!আবু রায়হান, বেড়া, দাশপাড়া, পাবনা আপনাকে পরামর্শ দিয়ে তাহলে কোনো লাভ নেই। কারণ, আপনি তো আর দশ টাকা দিয়ে প্রথম আলো কিনে রস+আলো পড়ে পরামর্শমতো কাজ করার সুযোগ পাবেন না। তবে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণটা আপনি বলেননি। এমনও তো হতে পারে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা আসলেই খুবই যুক্তিযুক্ত!আমার ইচ্ছা আমি একজন কনসালট্যান্ট হব। সবাইকে বিনা মূল্যে পরামর্শ দেবো। তাই ভাবলাম আপনিও বাদ যাবেন কেন? অনেকের হয়তো প্রেমিকা নেই। ফলে সবজান্তা বিভাগ থেকে জেতা এক শ টাকার মুঠোফোন রিচার্জ পাওয়ার পর তারা সেটা সঠিকভাবে খরচ করতে পারে না। এমতাবস্থায় আপনি যদি ফোন করার মতো একটা নম্বরও তাকে দেন তার জন্য খুবই ভালো হয়।মো. আনোয়ার কাদির, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমার মনে হয় এর চেয়ে সহজ একটা উপায়ও আছে। তাতে কিছু লাভও হতে পারে। গলায় ‘ফোন করা হয়, প্রতি মিনিট মাত্র এক টাকা’ লিখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যান। কলরেট যে হারে কমছে। তাতে এক শ টাকার টকটাইম আপনি মিনিমাম দেড় শ টাকায় বেচতে পারবেন।