ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীসুখবর! সুখবর!! সুখবর!!! যাঁরা রস+আলোতে পোস্টকার্ডের অভাবে লিখতে পারছেন না, তাঁদের জন্য দারুণ সুখবর। আমাদের এখানে এখন পোস্ট অফিসে দেড় টাকায় পোস্টকার্ড পাওয়া যায়। আপনারা চাইলে আমি তিন টাকা করে আপনাদের কাছে বিক্রি করতে পারি। তবে বি.স. যেন এই কথা কোনোভাবেই না জানেন, জানলে আমার ব্যবসায় ভাগ বসাতে পারেন!মেহেদী হাসান, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ বি.স. যাতে কোনোভাবেই বিষয়টা জানতে না পারেন, সেটার ব্যবস্থা করছি। কিন্তু তার জন্য আমাকে কত ভাগ দেবেন, সেটা পরিষ্কার করে জানান।আপনার হাতে পড়ি, পায়ে পড়ি, আপনাকে ঘুষ দেব, সকাল-বিকাল নাশতা করাব, এ ধরনের অনুনয়-বিনয় আর করব না। শুধু ক্ষমতা থাকলে আমার এ লেখাটা ছেপে দেন।মো. সাকিব হাসান, আকবরপাড়া, চট্টগ্রাম শোনেন, ওইসব ঘুষ আর নাশতাপানির কথা আমাকে বেশি বলবেন না, শুনে ফেলতে পারি। আর কোনো থ্রেটকেই আমি ভয় পাই না। ছাপলে কী করবেন আপনি আমার! যান, দিলাম ছেপে, দেখি এখন কী করেন?অনেক দিন ধরেই রস+আলোতে প্রশ্ন পাঠাই। প্রতি সোমবার চোখ বড় বড় করে রস+আলো দেখি। কিন্তু কোথাও আমার লেখা দেখি না। কিসের মধ্যে আছি, বোঝাতে পারব না। আমার লেখা কি আসলেই আপনাদের হাতে পৌঁছায়? রোজিনা আক্তার, বহদ্দারহাট, চট্টগ্রাম আমরাও তো বুঝতে পারছি না, আপনার লেখা কি আসলেই আমাদের হাতে পৌঁছায়! এরপর পৌঁছালে আপনাকে জানাব।