ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, আপনি কি জানেন যে দৈনিক আপনি যেসব পাঠকের পাঠানো লাখ লাখ চিঠি পোড়ান, সেসব চিঠির কাগজ তৈরি করতে কতগুলো গাছ কাটা হয়েছে? তাই চিঠিটি না ছাপালে আপনার বিরুদ্ধে আমি গাছ নিধনে উৎসাহিত করার অভিযোগে মামলা করব।রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রামঠিক, কীভাবে কোথায় মামলা করতে হয় আমাকেও একটু বইলেন। আমিও একটা মামলা করব। এতবার বলেছি ই-মেইল করুন, ই-মেইলে লেখা পাঠান। অথচ আপনারা ই-মেইল না করে গাছ কেটে চলেছেন!আমি নাচ জানি। গান জানি। ভালো অভিনয়ও করতে পারি। মোটের ওপর আমি একটা টোটাল প্যাকেজ। একেবারে বান্ডেল অফার। কিন্তু এই অমূল্য রতনের কদর কেউ করল না। বিস আপনিই বলুন, বহুমুখী প্রতিভার অধিকারী হওয়া কি পাপ!মো. সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রামনা না, পাপ কেন হবে! তবে কি আপনি একাই যখন এতজনের ভাত মারার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন লোকে আপনাকে একটু অ্যাভয়েড করার চান্স নিতে কিন্তু ছাড়বে না!