ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীমেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের ওপর দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বয়ে যেতে পারে। এ অবস্থায় পিচে আছেন মারমুখী ব্যাটসম্যান রস+আলো, যিনি জীবনে প্রথম সেঞ্চুরি হাঁকাতে যাচ্ছেন। খুব ধীরগতির ব্যাটিং, তবে অনেক আনন্দদায়ক।আরও একটা বল হয়ে গেল, দৃষ্টিনন্দন মার, চেয়ে দেখার মতো মার—একটি রান। সেঞ্চুরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল রস+আলো। আর মাত্র একটি রান প্রয়োজন।তানভীর সিরাজ নিউ কলেজ রোড, জামালপুর ঠিকই ধরেছেন, মুরগির রান আমার খুবই পছন্দের। রস+আলোয় আমার প্রিয় গায়িকা ন্যান্সির সাক্ষাত্কার দেখে খুবই খুশি হয়েছি। তবে সাক্ষাত্কারটি পড়তে গিয়ে আমার হূদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। আমার প্রিয় শিল্পীর যে স্বামী আছে তা আমি জানতামই না। জহির উদ্দীন লোক প্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়আপনাকে নিয়ে তো আমার অনেক সন্দেহ হচ্ছে। আপনি যাকে খুব খুব ভালোবাসেন, যাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখেন, তাকে প্রস্তাব দেওয়ার আগে তার সম্বন্ধে একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন?বি.স. ভাইয়া, আজকাল আপনাকে হুমকি দিয়ে সবাই লেখা ছাপিয়ে নিচ্ছে। কিন্তু আমি আপনাকে হুমকি দিচ্ছি না। একটা প্রস্তাব দিচ্ছি। আমার প্রশ্নকে সবজান্তা সমীপেষুর সেরা প্রশ্ন নির্বাচন করলে প্রাইজবন্ডটা আমি আপনাকে দিয়ে দেব। ভালো করে আমার নামটা দেখে রাখুন। এ সুযোগ হেলায় হারাবেন না।সুচিত্রা দাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।ঘুষ অপেক্ষা হুমকি ভালো।